প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামনের দিনগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।