প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীকে পাঠানো ঈদ কার্ডে তিনি এ শুভেচ্ছা জানান।খালেদা জিয়ার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ দুপুরে ঈদ কার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম কার্ডটি গ্রহণ করেন। বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে।খালেদা জিয়া ওমরাহ্ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। ৩০ আগস্ট তাঁর দেশে ফেরার কথা।