প্রধানমন্ত্রীকে উত্তর কোরিয়ার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে এবং তাঁর সরকারকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার  প্রধানমন্ত্রী পাক পং জু।

প্রধানমন্ত্রীকে আরও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং।

আজ শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনু বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামি আবদুল গাইয়ুম, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মহাপরিচালক ফ্রান্সিস ঘুরি এবং বিশ্ব টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সেক্রেটারি জেনারেল হামদুন তুরে।