প্রধানমন্ত্রীকে এরশাদের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূত করায় এবং তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার চিঠি দিয়ে এরশাদ আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান। হঠাৎ সায়েদাবাদে এরশাদ: এরশাদ গতকাল সকালে হঠাৎ রাজধানীর সায়েদাবাদ দরবার শরিফে যান। সেখানে পীর সাঈদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রায় এক ঘণ্টা তাঁরা কথা বলেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। সায়েদাবাদ থেকে এরশাদ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় হয়ে দুপুর সাড়ে ১২টায় বানানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে যান। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।