প্রধানমন্ত্রীকে এরশাদের ধন্যবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ দূত করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তৃতীয়বারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং তাঁকে বিশেষ দূত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।