প্রধানমন্ত্রীকে ওআইসি ও উগান্ডার প্রেসিডেন্টের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওআইসির মহাপরিচালক আমেন মাদানি ও উগান্ডার প্রেসিডেন্ট জুবেরি কাগুতা মুসাভেনি।

গতকাল বুধবার পৃথক অভিনন্দন বার্তায় মাদানি পারস্পরিক স্বার্থে শেখ হাসিনার সঙ্গে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ওআইসি বাংলাদেশের রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার যেকোনো প্রচেষ্টায় সম্ভব সব রকম সহায়তা দেওয়ার ব্যাপারে সদা প্রস্তুত রয়েছে।

আরেক অভিনন্দন বার্তায় উগান্ডার প্রেসিডেন্ট উল্লেখ করেন, তাঁর দেশ দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিরাজমান উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের মূল্য দেয় এবং বিদ্যমান সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী তাঁর দেশ। বাসস।