প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলায় ছাত্র মৈত্রী নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আরমান সিকদারের নামে মামলা হয়েছে। মামলা দায়েরের আগে অভিযোগের ভিত্তিতে কলেজ এলাকা থেকে আরমানকে আটক করা হয়।
গত শনিবার রাতে জেলা ছাত্রলীগের সহসভাপতি টমাস বিশ্বাস বাদী হয়ে তথ্য ও প্রযুক্তি আইনে নড়াইল সদর থানায় এ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখর চন্দ্র মল্লিক জানান, ছাত্রলীগের একটি সমাবেশে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা বিকৃত করে ফেসবুকে কটূক্তি করা হয়েছে—এ অভিযোগ করে থানায় মামলা হয়েছে।
আরমান সিকদার দাবি করেন, তিনি নিজে প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে ফেসবুকে উক্তি করেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।