প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমকে নিয়ে ফেসবুকে কটূক্তিকর লেখাসহ ছবি পোস্ট করার অভিযোগে গত বৃহস্পতিবার মিলন হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহিল জামান বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ থানায় অবহিত করলে প্রাথমিক অনুসন্ধান শেষে আতাইকুলা বিশ্ববাঁধ এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করা হয়।