প্রধানমন্ত্রীকে কটূক্তি: পিপিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করায় খুলনা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুলতানা রহমান শিল্পীকে। তিনি খুলনা-২ আসনের সাংসদ ও খুলনা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বোন।

গত ২১ মার্চ আইন মন্ত্রণালয়ে থেকে অব্যাহতিপত্রটি ইস্যু করা হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল সালাম মণ্ডলের স্বাক্ষর আছে ওই অব্যাহতিপত্রে। রোববার সেটি খুলনা জেলা দায়রা জজ আদালতের পিপি কাজী আবু শাহীনসহ অন্যদের কাছে এসেছে।

কাজী আবু শাহীন প্রথম আলোকে বলেন, পদাধিকার বলে তাঁকেও ওই চিঠির একটি অনুলিপি পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘খুলনার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমান শিল্পিকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় তাঁর নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।’