প্রধানমন্ত্রীকে কটূক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে নাস্তিক, রাষ্ট্রপতিকে বটতলার উকিল ও বঙ্গবন্ধুকে ফেরাউন বলে মন্তব্য করার অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক রাজীব হাসানাত শাকিলকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সকালে নগরের সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আহম্মেদ আনোয়ার বাদী হয়ে শিক্ষক রাজীব হাসানাতকে আসামি করে একটি মামলা করেন। এতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তির অভিযোগ আনা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ আহম্মদ জানান, গত ২৬ জানুয়ারি নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষক রাজীব হাসানাত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেন।