প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে মাগুরায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন মকবুল হোসেন নামের এক ব্যক্তি।
অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দিতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাকিম মো. ফিরোজ মামুন।