প্রধানমন্ত্রীকে কুয়েত ও ইউনেসকোর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী জাবের মোবারক আল হামাদ আল সাবাহ এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মারজুক আলি আল ঘানিম। এ ছাড়াও জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) মহাপরিচালক ইরিনা বেকোভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অভিনন্দন-বার্তায় কুয়েতের প্রধানমন্ত্রী দুদেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দুদেশের জনগণের স্বার্থে সম্পর্কের ক্ষেত্র আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন কুয়েতের প্রধানমন্ত্রী

আলাদা অভিনন্দন-বার্তায় কুয়েত পার্লামেন্টের স্পিকার জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। কুয়েত এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন কুয়েতের স্পিকার।

ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা তাঁর অভিনন্দন-বার্তায় আশা প্রকাশ করেন, বাংলাদেশ তার চ্যালেঞ্জগুলো পারস্পরিক বোঝাপড়া এবং সম্প্রীতির মাধ্যমে মোকাবিলা করতে পারবে। বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদারেরও আশা প্রকাশ করেন ইউনেসকোর মহাপরিচালক।