প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন’ প্রস্তাব গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের নববর্ষের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তার সংক্ষিপ্তসার অনুমোদন করেছে। খবর বাসসের। সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, জাতিসংঘে অটিজম বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাব গৃহীত হওয়ার জন্যও মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।