প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দলের নেতা-কর্মীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রিপরিষদের একাধিক সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় তাঁরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।গতকাল বিকেল থেকেই আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যমুনার সামনে ভিড় জমান। শুভেচ্ছা জানাতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, দিপু মনি, আ ফ ম রুহুল হক, সৈয়দ আবুল হোসেন, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।