প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে মন্তব্য করার অভিযোগে মেজর (অব.) সামসুজ্জোহাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
গত বুধবার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়ি পরা একটি ছবিতে কটূক্তি করে মন্তব্য প্রকাশ করেন। এ ছাড়া সামসুজ্জোহা নিজের নামে ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়। গত বুধবার তাঁকে ভাটারা থানা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত ল্যাপটপ ও মুঠোফোন জব্দ করে পুলিশ।