প্রধানমন্ত্রীকে বই উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল বাংলাদেশ: স্বপ্ন পূরণের অভিযাত্রা শীর্ষক বইটি গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করা হয়েছে। বইটির লেখক বাসসের নগর সম্পাদক অজিত কুমার সরকার। খবর বাসসের।
অজিত কুমার সরকার গত বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে তাঁর অফিসে ৫১২ পৃষ্ঠার বইটি প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।