প্রধানমন্ত্রীকে ব্রুনাই ও ফিলিস্তিনের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিনন্দন জানিয়েছেন।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া বিবৃতিতে বলেন, ‘আমি আপনার নতুন কার্যকালের সফলতা কামনা করি এবং সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।’ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও উন্নয়ন ও জোরদার হবে।