প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে পদায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের ৪৮৫টি পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা খোলা হয়। এতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বিলম্বিত হচ্ছে।