প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মো. হারুন অর রশীদের আদালতে এ মামলা করা হয়।আদালত পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলা করেন।মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ নভেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের জনসভায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবনাবসান পর্যন্ত হতে পারে।’