প্রধানমন্ত্রীকেই সব দুর্নীতির জবাব দিতে হবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। পদ্মা সেতুতে আবুল হোসেনের দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ারবাজার কেলেঙ্কারি ও সুরঞ্জিত সেনগুপ্তের কেলেঙ্কারি আজ মানুষের মুখে মুখে। এসব দুর্নীতির জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে।গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশবাসী মনে করছে, প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য ও মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য দুর্নীতিতে নিমজ্জিত। তিনি বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতিতে আবুল হোসেন ছাড়া আর কে কে জড়িত? হলমার্ক দুর্নীতিতে স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী ছাড়া আর কে কে জড়িত? বিদ্যুতের দুর্নীতির জন্য তৌফিক-ই-ইলাহী ছাড়া আর কে কে জড়িত?’তারেক রহমানের চতুর্থ কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে মির্জা ফখরুল বলেন, চার বছরেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তার পরও নির্বাচন থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে। তিনি বলেন, তারেক রহমান এখনো পুরোপুরি মুক্ত নন। প্যারোলে লন্ডনে চিকিৎসাধীন। তার পরও সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাঁর দেশে আসার পথ রুদ্ধ করে দিচ্ছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘হাইব্রিড নেতা হানিফ দীর্ঘদিন ধরে তারেক রহমানের বিরুদ্ধে নানা কেচ্ছা-কাহিনি বলছেন।