প্রধানমন্ত্রীর অধিকাংশ সফরসঙ্গীর বেলজিয়ামের ভিসা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬০ জনেরও বেশি সফরসঙ্গীর বেলজিয়ামের ভিসা বাতিল করেছে ঢাকায় নেদারল্যান্ড দূতাবাস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার পথে ট্রানজিট হিসেবে তাঁদের ব্রাসেলসে যাওয়ার কথা ছিল। নেদারল্যান্ড দূতাবাস বেলজিয়াম ভ্রমণের ভিসা দিয়ে থাকে।ইউএনবি জানায়, যাঁদের ভিসা বাতিল করা হয়েছে, তাঁদের তালিকায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী রয়েছেন। নিউইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ব্রাসেলসে ১৮ ঘণ্টা যাত্রাবিরতি করবেন—এই পরিকল্পনা থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা বেলজিয়ামে ট্রানজিট ভিসা নেন। কিন্তু পরে অধিকাংশ সফরসঙ্গীর রুট পরিবর্তন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের যাঁরা ব্রাসেলসে যাবেন না, তাঁদের ভিসা বাতিল করা হোক।