প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন চট্টগ্রামের ১৫ সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১৫ সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর সাংবাদিক সহায়তার তহবিলের অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। 

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সিইউজের কল্যাণ তহবিলে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
সিইউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম থেকে এবার প্রধানমন্ত্রীর সাংবাদিক সহায়তা তহবিলের অনুদান পেয়েছেন দৈনিক পূর্বকোণের রণজিত কুমার দে, প্রভাত বড়ুয়া, রোকসারুল ইসলাম, পারভেজ ফারুকী, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুর মোহাম্মদ রফিক, দৈনিক আজাদীর মো. হাসান ফারুকী, বশির আহমেদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের অপর্ণা খাস্তগীর, এম নাসিরুল হক, বিটিভির সাজ্জাদ হোসেন, দৈনিক কর্ণফুলীর মোহাম্মদ আলী পাশা, প্রয়াত সাংবাদিক আবদুল আজিজের পরিবার ও সান্টু কুমার দাশ। তাঁদের মধ্যে এম নাসিরুল হককে এক লাখ টাকা এবং বাকিদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।