প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য দিবস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিরাজগঞ্জে আগমন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে।শোভাযাত্রাটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এখানে সিভিল সার্জন আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার সিরাজগঞ্জ সফরে আসছেন।