প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাকিলের নিয়োগ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব পদে মাহবুবুল হকের (শাকিল) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে।ইতিপূর্বে নিজ পদ থেকে অব্যাহতি চেয়ে মাহবুবুল হক সরকারের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন। তাঁর নিয়োগের চুক্তির শর্তে বলা ছিল, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তিনি উপ-প্রেসসচিব পদে নিয়োজিত থাকবেন।সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সময় মাহবুবুল হককে দেশে ফেরত পাঠানো হয়। যুক্তরাষ্ট্রে হোটেলে অবস্থানের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তাকে ঘিরে তাঁর বিরুদ্ধে অশোভন ব্যবহারের অভিযোগ ওঠে।