প্রধানমন্ত্রীর এই সফরে বা পরে হলেও তিস্তা চুক্তি হবে
‘ভারতের দুজন প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তির ব্যাপারে আশ্বাস দিয়ে গেছেন। তাই আমার বিশ্বাস, তিস্তা চুক্তি অবশ্যই হবে। প্রধানমন্ত্রীর আসন্ন ভাতর সফরে বা এর পরে অন্য কোনোভাবে হলেও এই চুক্তি হতে পারে।’
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।
বাংলাদেশের পানিসম্পদের বর্তমান অবস্থা নিয়ে করা ওই কর্মশালার আয়োজন করে পানিসম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, আইডব্লিউএমের নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন এবং ওয়ারপোর মহাপরিচালক সরাফত হোসেন।
কর্মশালায় বাংলাদেশের পানিসম্পদের ওপর একটি সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন আইডব্লিউএমের পরিচালক মাহবুবুর রহমান।