প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ কয়েকজন সচিব রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবদুল মালেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএস) করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, বর্তমান পিএস নজরুল ইসলাম খানকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব করার সিদ্ধান্ত হয়েছে।এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব রফিকুল ইসলামকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আবদুর রব হাওলাদারকে পরবর্তী পদায়নের জন্য চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার সচিব পদে রদবদলের প্রজ্ঞাপন জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।প্রধানমন্ত্রীর পিএস পদটি এত দিন যুগ্ম সচিব পদমর্যাদার ছিল। কিছুদিন আগে এ পদকে অতিরিক্ত সচিব পদমর্যাদার করা হয়। কিন্তু নজরুল ইসলাম খান বেশ কিছুদিন আগেই সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে মন্ত্রণালয়ে সচিব পদে বদলির সিদ্ধান্ত হয়।