প্রধানমন্ত্রীর ওড়ানো বেলুন পেয়ে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওড়ানো ফেস্টুনসহ বেলুন খুঁজে পেয়েছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার লিমা আক্তার (১২)। খবর পেয়ে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী গতকাল বুধবার লিমাকে পুরস্কার দিতে সখীপুরে আসেন।
৩ জুলাই জাতীয় পর্যায়ে জন্মনিবন্ধন দিবসের উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বেলুন উড়িয়ে দিয়েছিলেন। লিমা বলে, ‘রমজান মাসের এক সকাল বেলা আমাদের বাড়ির পাশে বেলুনটি খুঁজে পাই।’ লিমা উপজেলার কালমেঘা সুতাপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং কালমেঘা ইলিমজান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
গতকাল ইউএনওর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাইফুল ইসলাম চৌধুরী লিমাকে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘মানুষকে জন্ম ও মৃত্যুনিবন্ধন সম্পর্কে উৎসাহী করার লক্ষ্যেই ২০১০ সাল থেকে ওড়ানো বেলুনের ফেস্টুনের পেছনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে।’