প্রধানমন্ত্রীর কাছে প্রধান শিক্ষকদের স্মারকলিপি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করা হলেও তাঁদের দ্বিতীয় শ্রেণির স্কেলে বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদ। অবিলম্বে এই বৈষম্য দূর করার জন্য পরিষদ প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। ১ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মাধ্যমে দেওয়া এক স্মারকলিপিতে তাঁরা এ দাবি জানান। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক কাইছারুল আলম, নিপক লালা, আতিকুর রহমান, সুপন মল্লিক, মোহাম্মদ হারুন প্রমুখ।
স্মারকলিপিতে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের মতো প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ নম্বর গ্রেডে আট হাজার টাকায় নির্ধারণ করা এবং প্রধান শিক্ষকদের স্ব স্ব নামে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে দ্রুত গেজেট প্রকাশ করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি