প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে সেই মুক্তিযোদ্ধার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ইজারাদারের হাতে জুতাপেটা ও লাঞ্ছনার শিকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরদার প্রধানমন্ত্রীর কাছে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছেন। রোববার তিনি বাগেরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদনটি পাঠান।আবেদনে জাহাঙ্গীর আলম বলেন, ৬ ডিসেম্বর বিকেলে উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার রাস্তায় তাঁর গতিরোধ করে কোনো কারণ ছাড়াই তাঁকে জুতাপেটা এবং গালিগালাজ করে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।জেলা প্রশাসক আকরাম হোসেন বলেন, ‘জাহাঙ্গীর আলমের আবেদনটি আমরা পেয়েছি। যথাসময়ে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।’৬ ডিসেম্বরের ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইদ্রিস আলী ইজারাদার ৭ ডিসেম্বরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে আপত্তিকর বক্তব্য দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে এ কাজ করেছেন। ৮ ডিসেম্বর প্রথম আলোসহ বিভিন্ন দৈনিকে এ বিষয়ে সংবাদ ছাপা হয়।