প্রধানমন্ত্রীর কাছে মহিউদ্দিনের ফ্যাক্সবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল অপসারণে চট্টগ্রাম বন্দরের বিশেষায়িত দুটি জাহাজ রয়েছে। ওই দুটি জাহাজ কেন সুন্দরবনে পাঠানো হয়নি এর তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষয়ে ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন তিনি।
সাবেক এই মেয়র দীর্ঘদিন ধরে বন্দরের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধেও আন্দোলন করছেন। ফ্যাক্সবার্তায় তিনি উল্লেখ করেছেন, নদী-সাগরে তেল বা বর্জ্য ছড়িয়ে পড়লে বন্দরের দুটি বিশেষায়িত জাহাজের (বে-ক্লিনার-১ ও ২) মাধ্যমে তা অপসারণের সুযোগ রয়েছে।
চার বছর আগে প্রায় ৪০ কোটি টাকায় কেনা বিশেষায়িত জাহাজ দুটির পেছনে এ পর্যন্ত পরিচালন ব্যয়ই হয়েছে সাড়ে আট কোটি টাকা। অলস বসে থাকলেও জাহাজ দুটি সুন্দরবনের তেল অপসারণ কাজে পাঠানো হয়নি। কান্ডারি-১০ নামের একটি জাহাজ পাঠানো হলেও তা কাজে লাগানো হচ্ছে না।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী জানান, জাহাজ দুটি এভাবে বসিয়ে রেখে পরিচালন বাবদ কোটি কোটি টাকা গচ্চা দেওয়ার নেপথ্যে কী রহস্য আছে তা বোধগম্য নয়। জাহাজ দুটি দ্রুত সুন্দরবনে পাঠানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে সুন্দরবনকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।