প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাচ্ছেন ইডেনের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা ইডেনের মূল ফটকে জড়ো হয়ে সমাবেশ করেন।
হাজার খানেক শিক্ষার্থীর একটি মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে বের হলেও নীলক্ষেত মোড় থেকে মিছিলটি ঘুরিয়ে দেয় পুলিশ। তবে ১১ জনের একটি দলকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীকে যে স্মারকলিপি দেওয়া হবে, কলেজ ফটকের সমাবেশে তা পাঠ করেন অর্থনীতি বিভাগের ছাত্রী ফারহানা আখতার। তিনি বলেন, ইডেনকে বিশ্ববিদ্যালয় করা হলে সেশনজট, শিক্ষক স্বল্পতা, ফলাফল প্রকাশে বিলম্ব—এসব সমস্যা দূর হবে।