প্রধানমন্ত্রীর কাছে ‘সোনার বাংলা সাংস্কৃতিক বলয়’ মহাপরিকল্পনা উপস্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গতকাল মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবনে ‘সোনার বাংলা সাংস্কৃতিক বলয়’ এর মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়েছে। খবর বাসসের।প্রধানমন্ত্রীর সামনে পাওয়ার পয়েন্টে মাস্টার প্লানটি উপস্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, সোহরাওয়ার্দী উদ্যান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে এই সাংস্কৃতিক বলয় নির্মিত হবে। এ সময় প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা, তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।