প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্চ থেকে ব্যবহার হবে সৌরবিদ্যুত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগামী মাস (মার্চ) থেকে সৌরবিদ্যুত্ (সোলার সিস্টেম) ব্যবহার করা হবে। এ জন্য তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সৌরবিদ্যুত্ প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। এ প্ল্যান্ট থেকে শিগগির ২০-২১ কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্ল্যান্ট উদ্বোধন করবেন।জাতীয় সংসদ ভবনে গতকাল সোমবার বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া সভা শেষে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় জানানো হয়, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট হলেও উত্পাদিত হচ্ছে চার হাজার ৩০০ মেগাওয়াট। ঘাটতি রয়েছে গড়ে এক হাজার ২০০ মেগাওয়াট। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার নানা কর্মপরিকল্পনা নিয়েছে।কমিটির সভাপতি সংবাদ ব্রিফিংয়ে বলেন, দেশে বিদ্যমান বিদ্যুত্সংকট শুধু গ্যাস ও কয়লা দিয়ে মেটানো সম্ভব হবে না। এ থেকে উত্তরণের জন্য বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে সোলার ও বায়োগ্যাসের সহায়তায় বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজ শেষ পর্যায়ে রয়েছে। সুবিদ আলী ভুঁইয়া বলেন, বিদ্যুতের চাহিদা প্রায় ১০ হাজার মেগাওয়াট ধরে কাজ শুরু করেছে সরকার। একটি সরকারের সফলতা, ব্যর্থতা ও উন্নয়ন নির্ভর করে বিদ্যুতের ওপর। বিশ্বের অন্যান্য দেশের বিদ্যুত্ উত্পাদনের পরিস্থিতি সরেজমিনে দেখতে সংসদীয় কমিটির সদস্যরা কয়েকটি দেশ সফরে যাবেন। অতীতের যেকোনো সময়ের তুলনায় বিদ্যুতের অবস্থার উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, সম্প্রতি সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রে ১২০ মেগাওয়াট উত্পাদনক্ষমতাসম্পন্ন একটি ইউনিট উদ্বোধন করা হয়েছে। মার্চের মধ্যে আরও ১২০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যোগ হবে।কমিটির সভাপতি আরও বলেন, বেসরকারি উদ্যোগে ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে চারটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। একইভাবে সরকারি উদ্যোগে আরও ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হবে।