প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন সচিব আবুল কালাম আজাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন সচিব হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া আরও তিন সচিবের দপ্তর বদল হয়েছে।
এর মধ্যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বেসরকারীকরণ কমিশনের সদস্য সুরাইয়া বেগমকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে বেসরকারীকরণ কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি আদেশে এই রদবদল করে।