প্রধানমন্ত্রীর খালা জিন্নাতুন নেসার ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালা জিন্নাতুন নেসা বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। জিন্নাতুন নেসার মৃত্যুসংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান। শেখ হাসিনা বেশ কিছুক্ষণ জিন্নাতুন নেসার মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শেখ কবির হোসেনসহ পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ জিন্নাতুন নেসার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বাসস ও তথ্য বিবরণী।