প্রধানমন্ত্রীর চারজন বিশেষ সহকারী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন আবদুস সোবহান গোলাপ, ফেরদৌস আহমেদ খান, মোছা. সেলিমা খাতুন ও মাহবুবুল হক শাকিল।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়  থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আবদুস সোবহান গোলাপ, ফেরদৌস আহমেদ খান ও মোছা. সেলিমা খাতুনকে গ্রেড-১ (সচিব পদমর্যাদা) ও মাহবুবুল শাকিলকে গ্রেড-২-এর বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে আবদুস সোবহান গোলাপ ও মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।