প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে মুঠোফোনে প্রদর্শনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের চৌপথি বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা দুটি মুঠোফোন সেট জব্দ করে পুলিশ।
গতকাল বুধবার গ্রেপ্তার করা ব্যক্তিদের তথ্যপ্রযুক্তি আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, পাঙ্গামটকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা গ্রামের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর আলম (২৫) এবং পাশের ডিমলা উপজেলার দক্ষিণ সুন্দরখাতা গ্রামের আবদুল আজিজ (৩০)।