প্রধানমন্ত্রীর জন্য দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে জেলা ও নগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালীন বিমানে ত্রুটির কারণে জরুরি অবতরণ ঘটনার পরিপ্রেক্ষিতে এ দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ও নগর আওয়ামী লীগ।