প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন করেন। ছবি: সংগৃহীত
মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন করেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন করেন। ‘Chariot of Life Liberation War Politics sojourn in Jail’ নামের বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে উন্মোচন করা হয়। বইটি তৌফিক-ই-এলাহীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা ও এক-এগারোর সময়ে কারাবাসের অভিজ্ঞতা নিয়ে রচিত।

মোড়ক উন্মোচনের সময়ে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা ইতিহাসের সাক্ষী হিসেবে রয়েছেন, প্রকৃত ঘটনাবলি প্রত্যক্ষ করেছেন, তাঁরা নিজেদের অভিজ্ঞতাগুলো আরও বেশি করে লিখে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারেন।

প্রকাশনী সংস্থা শ্রাবণ প্রকাশন বইটি প্রকাশ করেছে। এবারের বইমেলায় বইটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।