প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হলেন ইকবাল সোবহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল প্রথম আলো ডটকমের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দায়িত্ব পালনে তিনি (ইকবাল সোবহান চৌধুরী) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন এবং সভানেত্রীর কাছে জবাবদিহি করবেন। তবে এ নিয়োগ অবৈতনিক। দায়িত্ব পালনের সময় তিনি কোনো সরকারি পদ-পদবি বা সুযোগ গ্রহণ করবেন না। ইকবাল সোবহান চৌধুরী অধুনালুপ্ত ‘বাংলাদেশ অবজারভার’-এর সাবেক সম্পাদক।