প্রধানমন্ত্রীর তহবিল থেকে এসআই মতিউরের স্ত্রীকে সাত লাখ টাকার চেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের পরিবারকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আরও সাত লাখ টাকা অনুদানের চেক দেওয়া হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে পরিবারটিকে মোট ১৭ লাখ টাকা দেওয়া হলো। বাসস।গত মঙ্গলবার বিকেলে নিহত মতিউর রহমানের গ্রামের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকআতিথা গ্রামে গিয়ে তাঁর স্ত্রী রুবিনা বেগমের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে চেক তুলে দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ শাহজামাল রাজ। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. সিদ্দিকুর রহমান ও নওগাঁর পুলিশ সুপার মো. মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসআই মতিউরের পরিবারকে ১০ লাখ টাকার সহায়তার চেক দেন। মতিউরের স্ত্রী বাসসকে বলেন, এ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৭ লাখ টাকা পেয়েছেন। এ টাকা দিয়ে তিনি ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করবেন।