প্রধানমন্ত্রীর তহবিল থেকে ফারুকের পরিবারকে এক লাখ টাকা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ক্যাডারদের হাতে নিহত গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের খোর্দ্দ সগুনা গ্রামে ফারুকের বাড়িতে গিয়ে তাঁর মায়ের হাতে এ টাকা তুলে দেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ মাহফুজা মণ্ডল ব্যক্তিগত উদ্যোগে ফারুকের মাকে একটি গাভি দেন।ওই সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, পুলিশ সুপার এ কে এম মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।মানববন্ধন: ফারুক হত্যার প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে জয়পুরহাট শহরে গতকাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।