প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছে ফরেন সার্ভিস ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফরেন সার্ভিস ক্লাব, জাতিসংঘ মহিলা গিল্ড অ্যাসোসিয়েশন এশিয়া-প্যাসিফিকের পক্ষে সম্প্রতি ঢাকার নিমতলীতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই হাজার ইউরো দিয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদের কাছে ত্রাণ সহায়তার টাকা তুলে দেন ফরেন সার্ভিস ক্লাবের সভানেত্রী নাইমা চৌধুরী কায়েস।আন্তবাহিনী জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, এ সময় ফরেন সার্ভিস ক্লাবের অন্যান্য সদস্য এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বাংলাদেশ ফরেন সার্ভিস ক্লাব পররাষ্ট মন্ত্রণালয়ের অধীনে একটি সমবায়ভিত্তিক ও কল্যাণমূলক সংস্থা, যা বাংলাদেশ সিভিল সার্ভিসের (ফরেন অ্যাফেয়ার্স) কর্মকর্তা ও তাঁদের পরিবারের মধ্যে সামাজিক, বিনোদনমূলক, শিক্ষামূলক ও উদ্দীপনামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। বিজ্ঞপ্তি।