প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আরও অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং এর অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলে তাঁদের এক দিনের বেতন অনুদান হিসেবে দিয়েছেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর (প্রধানমন্ত্রী) কাছে এক কোটি ৫৪ লাখ টাকারও বেশি অর্থের একটি চেক হস্তান্তর করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং এর অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।