প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আরও অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এ দুটি বিভাগের অধীন অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা সাভারের রানা প্ল্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে গতকাল সোমবার তাঁদের এক দিনের বেতনের টাকা হস্তান্তর করেছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওই অনুদানের টাকার চেক গতকাল সকালে তাঁর সচিবালয়ের কার্যালয়ে গ্রহণ করেন।