প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইসলামী ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাদুর্গত ও নদীভাঙনের শিকার অসহায় মানুষের সাহায্য ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ১৮ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।