প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লাখ টাকা দিলেন দেশের বিচারপতিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর তহবিলে গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দশ লাখ টাকার ওই চেক হস্তান্তর করেন। এই তথ্য জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রধান বিচারপতি দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের পক্ষ থেকে ওই অর্থ দেওয়া হয়েছে।