প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা দান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যার্থে গতকাল মঙ্গলবার বিভিন্ন সংগঠন, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন এবং এতিম শিশুদের নিবাস শিশু পল্লী প্লাস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি ১৫ লাখ টাকা দান করেছে। খবর বাসসের।গতকাল সন্ধ্যায় গণভবনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রধানেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ত্রাণের অর্থ বাবদ চেক তুলে দেন।