প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাড়ে ১৮ লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে সাভারের রানা প্লাজা ধসে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন থেকে এ অর্থ সংগ্রহ করা হয়েছে। বিজ্ঞপ্তি।