প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিল ইসলামী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ কোটি টাকা দান করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর কাছে ওই অর্থের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এসব তথ্য জানান।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান এবং ব্যাংকের অন্যতম শেয়ারহোল্ডার সাইফুল আলম উপস্থিত ছিলেন।